বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৮৭ জন বিএনপির নেতাকর্মী আড়াইহাজার থানার একটি রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেছেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ হোসেনে আরা আকতারের আদালতে আসামি পক্ষের আইনজীবী এড. শাখাওয়াত হোসেন খান, এড. জাকির হোসেন ও এড. খোরশেদ আলম মোল্লার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। আদালত আগামী ৩১ অক্টোবর জামিন শুনানীর দিন ধার্য করেছে।
প্রসঙ্গত. বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে শোডাউনের ঘোষণা দেয়। উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই আজাদের পাঁচরুখীর বাড়িতে সমাবেত হতে থাকে। পরে আড়াইহাজার থানার পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকমীরা তাতে বাঁধা দেয়। এক পর্যায়ে আওয়ামী লীগ ও পুলিশের হামলা পন্ড হয়ে যায় তাদের সমাবেশ। পরে পুলিশ নজরুল ইসলাম আজাদকে প্রধাণ আসামি করে ৮৭ জন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে আড়াইহাজার থানার এসআই মাহফুজ বাদী হয়ে রাতে মামলাটি দায়ের করেন। মামলায় আরো ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
