BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

বিএনপির ৫০ নেতার বিরুদ্ধে নাশকতা মামলা

BIjoyBarta24 by BIjoyBarta24
সেপ্টেম্বর ৮, ২০১৮
in রাজনীতি, লিড
0
যুক্তরাজ্যের পথে বিএনপির প্রতিনিধিদল
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আরো একটি মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কাজী এনামুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম সম্পাদক এম এ আকবর, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না, মৎসজীবী দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মিলন মেহেদী, সাবেক এমপি গিয়াস উদ্দিন আহম্মেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনিসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/৩০ জনকে আসামী করা হয়েছে।

গ্রেফতাকৃতরা হলেন, বিএনপি নেতা দুলাল ভূইয়া, রাজীব হোসেন ও সোহেল মোল্লা।

মামলার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের পিপিএম জানান, ‘গত ৬ সেপ্টেম্বর ফতুল্লার ভূইগড় এলাকাতে আসামীরা একত্রিত হয়ে নারায়ণগঞ্জের রেলপথ উড়ানো, তেলের ডিপোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। এসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৪টি ককটেল, ২২ পিস লোহার রড ও ১৭টি বাঁশের লাঠি উদ্ধারসহ তিনজনকে আটক করেন। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’

এরআগে, গত ২৪ আগষ্ট আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ অজ্ঞাত অনেক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে পুলিশ।

অপরদিকে, ২৯ আগষ্ট সোনারগাঁ থানায় নাশকতার মামলায় জেলা ছাত্রদল সেক্রেটারী খায়রুল আলম সজীবসহ ১৪ জনকে গ্রেফতারের পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ ৬৩ জনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করে পুলিশ।

এছাড়াও একইদিন রূপগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারের একটি অনুষ্ঠান শুরুর পূর্বেই সেখান থেকে ওলামা দল সভাপতি বেনু খানসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে দিপু ভূইয়া, আনোয়ার সাদাত সায়েমসহ ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় একটি নাশকতার মামলা দায়ের করে পুলিশ।

এরপর রূপগঞ্জে নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনির, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে পুলিশ।

সর্বশেষ ৫ সেপ্টেম্বর রূপগঞ্জ থানায় নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরসহ ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়। আর গ্রেফতার করা হয়েছে দুইজন বিএনপি নেতাকে।

এরমধ্যে, গত ৬ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদসহ বিএনপির নেতাকর্মীরা।

পরে

আড়াইহাজারে শ্রমিকের মৃত্যু

আগে

নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের হানায় আটক ৪

আগে
নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের হানায় আটক ৪

নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের হানায় আটক ৪

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.