BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৮, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

বাস ডিপোকে কেন্দ্র করে বিএনপি-স্বেচ্ছাসেবকদলের সংঘর্ষ: আহত ৭

BIJOY BARTA by BIJOY BARTA
মার্চ ১৬, ২০২৫
in মহানগর, সিদ্ধিরগঞ্জ থানা
0
বাস ডিপোকে কেন্দ্র করে বিএনপি-স্বেচ্ছাসেবকদলের সংঘর্ষ: আহত ৭
569
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকার বাস ডিপোকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ মার্চ) রাতে মৌচাক মুক্তাঝিল আবাসিক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে গতকাল মধ্যরাতে নীলাচলের একটি বাসের ধাক্কায় মুক্তাঝিল এলাকার একটি মসজিদের কার্নিশের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। এরপর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও এলাকাবাসী নীলাচল বাসের কর্তৃপক্ষকে বাস ডিপো সরিয়ে নিতে বলেন। এ সময় তাদের মধ্যে সমঝোতা হয় ২ মাসের মধ্যে ডিপোটি সরিয়ে নিতে। এরপর শনিবার মধ্য রাতে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

এলাকাবাসী জানায়, মুক্তাঝিল আবাসিক এলাকায় অবৈধভাবে নীলাচল পরিবহনের অর্ধশতাধিক বাসের ডিপো রয়েছে। এতে এ এলাকায় প্রায়ই জনদুর্ভোগের সৃষ্টি হয় এবং গাড়ির বেপরোয়া গতিতে প্রায় ঘটে দুর্ঘটনা। এছাড়া এই টার্মিনালকে কেন্দ্র করে ওই এলাকায় মাদক ও ছিনতাইয়ের মত ঘটনা বেড়ে গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু বলেন, গতকাল মুক্তাঝিল আবাসিক এলাকার একটি মসজিদের কার্নিশের দেয়াল নীলাচলের বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। এনিয়ে এলাকাবাসী ও আমরা প্রতিবাদ জানাই এবং তাদেরকে বাস ডিপোটি সরিয়ে নিতে বলি। বাস কর্তৃপক্ষ আমাদের সাথে সমঝোতা করে দুই মাসের সময় নেয়। এরপর বিএনপির বহিষ্কৃত নেতা ইকবাল (সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক) বাহিনীর ক্যাডার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পলাশের নেতৃত্বে ৫০ /৬০ জন সন্ত্রাসী বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা করে। এ সময় ফিরোজ নামে আমাদের এক নেতাকে কুপিয়ে জখম করে এবং ইসমাইল নামে আরেক জনকে তুলে নিয়ে মারধর করে। তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা আরো বলেন, বহিষ্কৃত হতে ইকবাল এই ডিপো থেকে মাসে ৭০ হাজার টাকা চাঁদা তোলেন। আমরা এই ডিপো সরাতে বলায় তিনি তার বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করে আমরা এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। স্বেচ্ছাসেবক দল সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছি। কেন আমাদের নেতা কর্মীদের এভাবে কুপিয়ে জখম করা হলো আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এবিষয়ে সিদ্ধিগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, এ ঘটনার আমি কিছুই জানিনা। আমি গতকাল থেকে অসুস্থ। তবে শুনেছি স্বেচ্ছাসেবক দলের নেতারা নীলাচল বাসের কর্তৃপক্ষের কাছে মসজিদের ক্ষতিপূরণের জন্য টাকা চেয়েছে। আপনারা (সাংবাদিক) নীলাচল বাসের কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

নীলাচল পরিবহনের কর্মকর্তা আবুল হাশেম বলেন, আমাদের গাড়ি আসার সময় মসজিদের লাইট ও কার্নিশ ভেঙে যায়। আমরা মিস্ত্রি এনে লাইট ঠিক করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান পাটোয়ারীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার পক্ষ হয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর লোকজন আমাদের উপর অতির্কত হামলা করে। এসময় আমি সহ হাসান মাহমুদ, আবু সিদ্দিক, বিল্লাল হোসেন নামে চার জন আহত হই। এরপর আমরা ঘটনাস্থল থেকে চলে আসি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, গতকাল নীলাচল বাসের ধাক্কায় একটি মসজিদের কার্নিশ ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু দুই গ্রুপের কাউকে আমরা চিহ্নিত করতে পারিনি। তবে এক পক্ষ অভিযোগ দিতে থানায় এসেছেন। আমরা মামলা গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পরে

সিদ্ধিরগঞ্জে গৃহবধুকে গণধর্ষণ মামলায় প্রধান আসামী রাকিব গ্রেপ্তার

আগে

ইসলামি আইনে আছে, ধর্ষককে জনসম্মুখে পাথর নিক্ষেপ করা

আগে
ইসলামি আইনে আছে, ধর্ষককে জনসম্মুখে পাথর নিক্ষেপ করা

ইসলামি আইনে আছে, ধর্ষককে জনসম্মুখে পাথর নিক্ষেপ করা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.