বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী স্কুল বার একাডেমী স্কুলে বই উৎসবের মাধ্যমে বছরের প্রথম দিনেই ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিলেন স্কুল কমিটি ।
সোমবার ( ১ জানুয়ারি ) সকাল ১১ টার দিকে বার একাডেমী স্কুলের কনভেনশন হল বই উৎসবের মধ্যদিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয় ।
বার একাডেমী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের অভিভাবক সদস্য মোঃ নুরুজ্জামান আহমেদ, স্কুলের শিক্ষক এম এম মালেক বাহাদুর, রোজিনা বেগম, মোঃ হোসেন, সুমা আক্তার, মোঃ নজরুল ইসলাম সহ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ ।
অভিভাবক সদস্য মোঃ নুরুজ্জামান আহমেদ বলেন, আজ শিক্ষার্থীদের কাছে বই পাওয়ার আনন্দ ঈদের আনন্দের চেয়ে কম নয় । এটি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অভাবনীয় সাফল্য । বছরের প্রথম দিনে বই পাওয়া দেশের শিক্ষা উন্নয়নের একটি বিরাট অংশ । এর মধ্যদিয়ে শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই লেখাপড়ার মনযোগী হয়ে উঠবে ।

