বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ খেলাফত মজলিস ফতুল্লা থানা দক্ষিণের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বাদ যোহর হাফেজ মাওলানা ওমর ফারুককে সভাপতি এবং মাওলানা অজিউল্লাহকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এসময় নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শায়খুল হাদীস মাওলানা মামুনুর রশীদ। এসময় নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ -৪ আসনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ, সহ-সভাপতি মুফতি রশীদ আহমদ, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী আল-আমিন রাকিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফী উপস্থিত ছিলেন।

