বিজয় বার্তা ২৪ ডেস্ক

বাংলাদেশ অনলাইন রিপোটার্স ইউনিটির একুশ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার রাতে বাংলাদেশ অনলাইন রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা আহবায়ক জনাব আতাহার হোসেন সুজন এর সভাপতিত্বে সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষনা করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সদস্যদের মতামতের ভিত্তিতে আহবায়ক নির্বাচিত হয়েছেন ,আতাহার হোসেন সুজন (ক্রাইম বিডি নিউজ ২৪), যুগ্ম আহবায়ক হলেন মো: নাছির উদ্দিন পাটোয়ারী (বার্তা বাজার) , মোঃ জুয়েল রানা (বিডি২৪রিপোর্টস্ ), শেখ সাইফুদ্দিন আহমেদ ( আমার বাংলাদেশ), আনিসুল হক বাবু( দূর্নিতি প্রতিদিন), নাজমুল হোসেন (দি গ্লোবাল নিউজ), ওবায়দুল কবির( স্বাধীন নিউজ), নিসাদ আহমেদ (প্রিমিয়ার নিউজ) ।
সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ আবু বক্কর সিদ্দিক (রাব্বি) ( সার্চ নিউজ), সদস্য হলেন : মামুনুর রশিদ (আপডেট নিউজ), গৌতম সাহা ( বিজয় বার্তা ২৪ ডট কম), এস এম শামীম( বর্তমান বিডি ২৪), শফিউল ইসলাম আরজু (তথ্যপত্র), খন্দকার রাকিব (বরিশাল ক্রাইম নিউজ), বরকত উল্লাহ (বার্তা বাজার), এ কে এম কামরুল হাসান( বার্তা বাজার), মোঃ জুয়েল রানা( বিডি২৪ রিপোর্ট), তৈয়ব আলী শিকদার( সার্চ নিউজ), আবদুল মাবুদ জীবন( সার্চ নিউজ), হামিদুল ইসলাম হাসু (বঙ্গভূমি)।