BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে বিকেএমইএ অগ্রনী ভূমিকা পালন করবে – সেলিম ওসমান

bijoy barta by bijoy barta
জুলাই ১৪, ২০১৬
in ব্রেকিং নিউজ, সদর থানা
0
বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে বিকেএমইএ অগ্রনী ভূমিকা পালন করবে – সেলিম ওসমান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

উৎপাদনের স্বক্ষমতায় বাংলাদেশের পোশাক শিল্প অনেক এগিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ। তবে ইউরোপ সহ প্রধান বাজার গুলোতে মন্দাভাব বজায় থাকায় বাংলাদেশ তৈরি পোশাকের মূল্য কম পেয়েছে বলে উল্লেখ্য করেন তিনি। পাশাপাশি ২০১৬-১৭ অর্থবছরে বাণিজ্যমন্ত্রী নীটওয়্যার সেক্টরের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারন করেছেন তা অর্জনে বিকেএমইএ নিরলস ভাবে কাজ করবে। সেই সাথে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে বিকেএমইএ অগ্রনী ভূমিকা পালন করবে বলে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বাণিজ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে ২০১৬-১৭ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারনী সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ এমন মন্তব্য করেন। ওই সভায় বিকেএমইএ ছাড়াও বাংলাদেশের প্রধান রপ্তানি কারক সংগঠনগুলো অংশগ্রহণ করে।
সভায়  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেন, বিগত অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ে ছিল ৩৩ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার । অর্থবছর শেষে বাংলাদেশের রপ্তানি হয়েছে ৩৪ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ২১ শতাংশ এবং গত বছরের তুলনায় ৯ দশমিক ৭২ শতাংশ বেশি। বরাবরের মতো এবারো রপ্তানি আয়ের শীর্ষে ছিল তৈরী পোশাক খাত। যা মোট রপ্তানি আয়ের ৮২ দশমিক ০৫ শতাংশ।

মন্ত্রী আরো বলেন, তৈরী পোশাকের রপ্তানিতে পরিমানের ভিত্তিতে প্রবৃদ্ধি রপ্তানি মূল্যের প্রবৃদ্ধির চেয়ে অনেক বেশি হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে তৈরী পোশাক রপ্তানি হয়েছে ৩ হাজার ৫৩৩ দশমিক ২৫ মিলিয়ন ইউনিট যা আগের বছরের তুলনায় ১২৪ দশমিক ৮২ শতাংশ বেশি। এর মধ্যে নীটওয়্যার রপ্তানি হয়েছে ২ হাজার ৩৬২ দশমিক ৬৩ মিলিয়ন ইউনিট । যা আগের বছরের তুলনায় ১৯০ দশমিক ১৩ শতাংশ বেশি। এ থেকে আমরা বুঝতে পারি উৎপাদনের সক্ষমতায় বাংলাদেশের পোশাক শিল্প অনেক এগিয়ে গিয়েছে কিন্তু ইউরোপ সহ প্রধান বাজারগুলোতে মন্দাভাব বজায় থাকায় আমরা তৈরী পোশাকের মূল্য কম পেয়েছি।

২০১৬-১৭ অর্থবছরের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারনের ঘোষণায় মন্ত্রী বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা ২০১৬-১৭ অর্থবছরের জন্য রপ্তানি লক্ষ্যমাত্রা ৩৭ দশমিক ০০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করছি। এর মধ্যে নীট পণ্যের রপ্তানির প্রবৃদ্ধি ৬ দশমিক ০৯ শতাংশ ধরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি ১৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার এবং ওভেন পণ্যের জন্য লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ এর রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণার পরিপ্রেক্ষিতে বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, বাণিজ্যমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরের জন্য নীট খাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন ১৩ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার। আমরা বাণিজ্যমন্ত্রীর দেয়া সেই লক্ষ্যমাত্রা অর্জন করেছি এবং ১৩ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার নীট পণ্য রপ্তানির মাধ্যমে ৭ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। এ প্রবৃদ্ধি অর্জনে সহযোগীতা প্রদানের জন্য বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি ২০১৬-১৭ অর্থবছরে নীটওয়্যার সেক্টরের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জনে বিকেএমইএ নিরলস ভাবে কাজ করবে। আমরা বিশ্বাস করি, আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবো এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে নীটওয়্যার সেক্টর অগ্রনী ভূমিকা পালন করবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিকেএমইএ’র ২য় সহ-সভাপতি মনসুর আহমেদ, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিউল ইসলাম, বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির, বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এবং ইপিবি’র ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা সহ আরো অনেকে।

পরে

আজ রৌদ্রছায়া’র সম্পাদক আহমেদ রউফ’র জন্মদিন

আগে

সিদ্ধিরগঞ্জে বিদেশী নাগরিকদের নিরাপত্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগে
সিদ্ধিরগঞ্জে বিদেশী নাগরিকদের নিরাপত্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিদ্ধিরগঞ্জে বিদেশী নাগরিকদের নিরাপত্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.