`বিজয় বার্তা ২৪ ডট কম
বর্ষাকাল বর্ষাকাল
তোমার কালে বেশ,
আষাড় মাসে শুরু হয়ে
শ্রাবণ মাসে শেষ।
তোমার পানি উপেক্ষা করে
মানুষ চলাচল করে,
এতে রাগে ফুলে ফেঁপে
তুমি ভাঙ্গন রাখো চালিয়ে ।
রাগ একটু কমিয়ে এবার
তোমার সৌন্দর্য দিলে উপহার,
জলে মিলেমিশে ভিজে আনন্দে হয়-
দিশেহারা আবালবৃদ্ধবনিতাগণের ঘর ।
তোমার সময় সুর্য্য মামা
থাকে ধূসর হয়ে,
কেশবতীকন্যা তখন আড়াল থেকে
উঁকিঝুঁকি দিয়ে দেখে।
হাসি-কান্না দুটোই দিয়ে
প্রাণেপ্রাণে খেলো,
বিদায় লগ্নে বলি যে তোমায় বারবার
আবার এসো ! সময় করে কদমফুলের দেশে।
নতুন হাসি-কান্না দিয়ে
ভরিয়ে দিও মন,
আসার সময় সঙ্গে নিও
আমার দাদার পান- সুপারির বন।
লেখক-সানিয়া
ষষ্ঠ শ্রেণী
প্রেসিডেনট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়ালমডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ।

