বিজয় বার্তা২৪ ডটকমঃ
দেশের ৬৮ কারাগারে চিকিৎসক রয়েছেন মাত্র ৬ জন। ফলে বন্দিদের ভালোভাবে সেবা দেয়া যাচ্ছে না। বললেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
রোববার কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইফতেখার উদ্দিন বলেন, কারা অধিদপ্তর প্রয়োজনের তুলনায় চিকিৎসক পাচ্ছে না। কারণ চিকিৎসকরা কারাগারে থাকতে আগ্রহী নন।
তিনি বলেন, দেশে বর্তমানে ৬৮টি কারাগার আছে। কিন্তু সেই তুলনায় চিকিৎসক সংখ্যা খুবই নগণ্য। ফলে কারাগারে বন্দিদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
কারা মহাপরিদর্শক বলেন, ৬৯ কারাগারের বিপরীতে আমাদের দরকার ১শ’ ১৭ জন চিকিৎসক। কিন্তু আছে মাত্র ৬ জন। আমরা চাইলেও কারাগারে অসুস্থ বন্দিদের চিকিৎসা দিতে পারছি না।
আগে চিকিৎসক ছিলেন ১শ’ ৭ জন। তাদের মধ্যে ১শ’ ১ জন ভালো সুযোগ-সুবিধা পেয়ে চলে গছেন। আর যেসব নার্স আছেন তারাও অন্যত্র চলে যাচ্ছেন। শুধু চিকিৎসক নয়, অ্যাম্বুলেন্স সংকটও রয়েছে। সারাদেশে আছে মাত্র ৯টি।
তিনি আরো বলেন, যেসব ধনী মানুষ কারাগারে আসেন ব্লাড প্রেসার, ডায়বেটিকস তাদের কমন রোগ। কিন্তু আদালত থেকে আমাদের নির্দেশ দেয়া আছে বন্দিদের সব ধরনের নিরাপত্তা দিতে হবে। এতো সীমাবদ্ধতার মধ্যে কী এটা সম্ভব?
বন্দিরা অসুস্থ হলে তাদের হাসপাতালে নিতে হয়। সেখানে নেয়ার পর চিকিৎসকের ছাড়পত্র না পেলে আনা যায় না। আর আনতে গেলে বন্ড সই দিতে হয়।
