বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর বাজারে নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির দায়ে সিমু ফার্মেসির মালিক মাজহারুল ইসলামকে অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বন্দর উপজেলার সহকারি ( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদণ্ড ও সাজা দেন।
সাজাপ্রাপ্ত আসামি মাজহারুল ইসলাম সিমু ফার্মেসির মালিক। তিনি বন্দর আমিন আবাসিক এলাকার বাসিন্দা। সরকারি নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট ইয়াবার বিকল্প হিসেবে দীর্ঘদিন ধরে বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে আসছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি জানান, সিমু ফার্মেসিতে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির দায়ে নগদ ২০ হাজার টাকা এবং ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

