বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর ১নং সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে সাধারণ যাত্রীদের সুবির্ধাথে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দুটি ট্রলার সম্পূর্ন ফ্রি’তে যাত্রী পারাপার করবে। এর আগে প্রতিদিন দুটি নিদিষ্ট সময়ে যাত্রীদের ট্রলারে ফ্রি পারাপারের কথা উল্লেখ করে খেয়াঘাটে একটি বিজ্ঞপ্তি লাগানো হয়েছিল। পরবর্তীতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ওমরা হজ্জ পালন শেষে বাংলাদেশে ফিরে ট্রলারে যাত্রীদের ফ্রি সার্ভিসের সময়সীমা বৃদ্ধি করা হবে বলে জানিয়ে ছিলেন। কিন্তু তিনি বন্দরবাসী এবং সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে শুক্রবার রাতে সৌদি আরব থেকে জানিয়েছেন নিদিষ্ট দুটি সময়ে নয় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ঘন্টা বন্দর খেয়াঘাটে ২টি ট্রলার যাত্রীদের ফ্রি নদী পারাপার করবে।
এর আগে বন্দর খেয়াঘাটে ৮টি নতুন ট্রলার চলাচলের ব্যাপারে সাধারণ যাত্রীদের অবগত করতে একটি বিজ্ঞপ্তি লাগানো হয়ে ছিল। যেখানে ১ এপ্রিল সকাল ৮টা থেকে ১০টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি ট্রলারে যাত্রীদের ফ্রি পারাপারের কথা উল্লেখ করা হয়েছিল। সেই সাথে ইঞ্জিন চালিত নতুন ট্রলারের ভাড়া জনপ্রতি ২ টাকা করে ধার্য্য করা হয়ে ছিল।
সংসদ সদস্য সেলিম ওসমানের নতুন ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পূর্বের ন্যায় ২টি ট্রলার যাত্রীদের ফ্রি পারাপার করতে। আর সাধারণ যাত্রীদের কাছ থেকে নৌকায় অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহনের জীবনের ঝুকি সহ নানা দুর্ভোগ থেকে মুক্তি দিতে নতুন ৮ট্রলার দিয়ে যাত্রীদের উন্নত সেবা প্রদান করা হবে। ওই ট্রলার গুলোতে যাত্রীদের কাছ থেকে নৌকা ভাড়ার মত ২টাকা ভাড়া নেওয়া হবে।
