বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের ঘটনার এখনো কোন সুরাহা হয়নি। বুধবার এ ঘটনার দু’দিন অতিবাহিত হলেও দু’পক্ষের অবধারিত জটিলতা নিরসনে কারো কোন উদ্যোগ অদ্যাবধি পরিলক্ষিত হয়নি। এদিকে কোন প্রকার নোটিশ ছাড়াই চাঁদনী মার্কেটের প্রাচীর ভেঙ্গে ড্রেন নির্মাণ কাজ বন্ধে আদালতের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও বুধবার সকাল থেকে নির্মাণ কাজ শুরু করলে পুলিশ এসে তা বন্ধ করে দেয়। এ ঘটনাকে ঘিরে দু’পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী চান মিয়া জানান,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কোনপ্রকার নোটিশ ছাড়াই আমার মার্কেটের প্রাচীর ভেঙ্গে ড্রেন নির্মাণ কাজ করছে। সিটি কর্পোরেশনের মতো একটি সংস্থার এরূপ সিদ্ধান্ত নেয়াটা বেমানান। আমার জায়গা আমাকে অবগত না করে ভেঙ্গে সেখানে ড্রেন নির্মাণ করবে তা হতে পারেনা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবে গিয়েছি আইনে যা সিদ্ধান্ত দেয় আমি তা মাথা পেতে নেব। আমার কাছে মোটা অংকের চাঁদা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর সুলতান আমার স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দিবে তা কোনমতেই বরদাশতঃ করবোনা। স্বাধীন দেশে এ ধরণের কাজ আমরা মেনে নেবোনা। জবাবে কাউন্সিলর সুলতান আহাম্মদ বলেন.চাঁদাবাজীর তথ্যটি সঠিক নয়। এখানে সিটি কর্পোরেশনের নির্দেশক্রমে কাজ হচ্ছে,আমার ব্যাক্তিগত কোন স্বার্থ হাসিলের জন্য নয়। চাাঁদাবাজীর অভিযোগটি ¯্রফে অপ-প্রচার। অপরদিকে দু’পক্ষের বিরোধকে পূঁজি করে তৃতীয় একটি পক্ষ আর্থিক সুবিধা আদায়ের অপচেষ্টা লিপ্ত রয়েছে। বিষয়টি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সেলিম ওসমান তথা প্রশাসনের উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছে।
