বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বুধবার (৮ মে) রাতে বেসরকারীভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, চেয়ারম্যান পদে জেলা জাতীয় পাটির সহ সভাপতি মাকসুদ হোসেন (আনারস প্রতিক) ২৯ হাজার ৮৭৩ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ (দোয়াত-কলম প্রতিক) ভোট পেয়েছেন ১৪ হাজার ৮৩৮টি, বিএনপির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুল (চিংড়ী প্রতিক) ভোট পেয়েছেন ১২ হাজার ৬২২ টি এবং মাকসুদের (আনারস প্রতিক) ছেলে মাহমুদুল হাসান শুভ (হেলিকপ্টার প্রতিক) মোট ভোট পেয়েছেন ২৫৫ টি।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মো. আলমগীর মাইক প্রতিকে মোট ১৭৬০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সানুউল্লাহ সানু উড়োজাহাজ প্রতিকে মোট ভোট পেয়েছেন ১৭০০১ টি, শহিদুল ইসলাম জুয়েল টিউবওয়েল প্রতিকে মোট ভোট পেয়েছেন ১৩৪২৮ টি ও মোশাঈদ রহমান মুকিত তালা প্রতিকে মোট ভোট পেয়েছেন ৮৪০৬ টি। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে ছালিমা হোসেন ফুটবল প্রতিকে ২৯ হাজার ৪৫৬ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহমুদা আক্তার কলস প্রতিকে মোট ভোট পেয়েছেন ২৬২৮৪ টি।
প্রসঙ্গতঃ ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত বন্দর উপজেলা পরিষদের ৫৪ কেন্দ্রের মোট ভোটার ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন। এর মধ্যে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে চলা ভোটগ্রহনে ৬০ হাজার ৩২৫ জন ভোট প্রয়োগ করেছেন। যা প্রদত্ত ভোটের শতকরা হার ৪৫.৮৫%।

