বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ৮৩পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে থানার ৩টি পৃথক স্থানে অভিযান চালিয়ে এদেররকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে নবীগঞ্জ টি হোসেন রোড এলাকার মৃত বাদল ফকিরের ছেলে বোরহানউদ্দিন(৩২),নবীগঞ্জ উত্তর পাড়া এলাকার রমজান আলীর ভাড়াটিয়া মৃত আবদুল কাদির মিয়ার ছেলে ইমন(২৩) ও মদনগঞ্জ ইসলামপুর এলাকার মৃত জাবেদ আলী মিস্ত্রির ছেলে বদরউদ্দিন(৪৫)। ধৃতদের রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
