বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে থানার ৩টি পৃথক স্থানে অভিযান চালিয়ে এদেকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে নবীগঞ্জ বড় বাড়ি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ হাসান(৩৫),চিতাশাল স্বল্পেরচক এলাকার গণি মিয়ার ছেলে মামুন(৩৪) ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ পাক্কারোড এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মামুন মিয়া(৩৬)। এদের মধ্যে হাসানকে ৬০পিছ এবং মামুনদ্বয়কে ১৫ পিছ করে ৩০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে ৩টি পৃথক মামলা রুজু হয়েছে। ধৃতদেরকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
