বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬’শ ৩০ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার (২ সেপ্টেম্বর) রাতে থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের রাফি ফিলিং ষ্টেশনের সামনে ও গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেলসারদী এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, ডিবি অফিসের উপ-পরিদর্শক মনিরুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের রাফি ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালায়। অভিযান কালে ডিবি পুলিশ বন্দর থানার চিড়াইপাড়া এলাকার হোসেন আলী মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী রফিক ওরফে সিএনজি রফিক (৪১) ও একই থানার ফুলহর এলাকার বাদশা মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ওরফে লিটন (৪৯) এর দেহ তল্লাশী করে ৫’শ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ছাড়াও বন্দর থানার উপ-পরিদর্শক হামিদুলসহ সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার সন্ধ্যায় সেলসারদী এলাকা থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সারোয়ার (২০)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
