বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৫’শ গ্রাম গাজাঁসহ বাবু(২৮)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে নবীগঞ্জ একরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত বাবু ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। পুলিশ জানায়, বুধবার বিকেলে মাদক অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিত্বে নবীগঞ্জ একরামপুর কাচা বাজারের সামনে থেকে মাদক ফেরি করে বিক্রির সময় মাদক ব্যবসায়ী বাবুকে কৌশলে গ্রেফতার করা হয়। এ সময় আটককৃত মাদক ব্যবসায়ী বাবুর দেহ তল্লাশী করে ৫’শ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ১১(৭)১৭ ইং। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
