বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ৪৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আজ দুপুরে র্যাব-১১ এর মিডিয়া অফিসার সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
রাতে দেড়টায় জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৬ (ছেচল্লিশ) কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো পটুয়াখালী জেলার বাউফল থানাধীন চন্দ্রদ্বীপ গ্রামের আবুল বাশারের ছেলে মোঃ নুর ইসলাম (২১)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ নুর ইসলাম (২১) পেশাদার মাদক ব্যবসায়ী। মোঃ নুর ইসলাম (২১) দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভারের ছদ্মবেশ ধারণ করে কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

