বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার বারপাড়া এলাকার আক্তার হোসেন মিয়ার স্ত্রী চেক ডিজনার মামলার ওয়ারেন্টভূক্ত আসামী খোরশেদা বেগম (৪৫) সোনাকান্দা এলাকার মৃত আইয়ুব আলী ওরফে জানু মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বাবু ওরফে বাবুল (৩৮) ও চিড়াইপাড়া এলাকার লিয়াকত আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হানিফ (২৬)। ধৃতদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালত তাদের জেল হাজতে পাঠায়।
