বিজয় বার্তা ২৪ ডট কম
৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫’শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ২ পলাতক আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ২ জনকে ও বিভিন্ন ওয়ারেন্টে অপর ২ জনকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারে ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৭২(৭)১৭ ও ১৮(৭)১৭। থানা সূত্রে জানা গেছে, ধামগড় ফাঁড়ী এএসআই লুৎফরসহ তার সঙ্গীয় র্ফোস মঙ্গলবার রাত ৮টায় বন্দর থানার নেহাল সরদারেরবাগস্থ বালুর মাঠে মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর সিএসডি গেইট সংলগ্ন মনির মিয়ার বাড়ীর ভাড়াটিয়া আব্দুল কাদির মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আল- আমিন (৩০)কে গ্রেপ্তার করে। একই রাতে বন্দর থানার এএসআই শামীমসহ তার সঙ্গীয় র্ফোস একরামপুর ইস্পাহানী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৫’শ গ্রাম গাঁজাসহ উক্ত এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী মাহবুবুর রহমান মন্টু (৪৬)কে গ্রেপ্তার করে। একই রাতে পুলিশ বন্দর রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার রফিক আলী মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জামান (২৬) ও একরামপুর এলাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে সিআর মামলা ওয়ারেনন্টভূক্ত আসামী মিজানুর রহমান (৩০)কে গ্রেপ্তার করে। ধৃত ৪ আসামী মধ্যে ২ জনকে পৃথক মাদক মামলায় ও অপর ধৃত ২ জনকে পৃথক ওয়ারেন্টে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালত তাদের জেল হাজতে পাঠায়।
