বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ২৯৮ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত আসামী সৈয়দ মোহাম্মদ হাসান (২৭), পিতা-সৈয়দ জহির উদ্দিন, সাং-সৈয়দপুর, পোষ্টঃ নতুন সাজের হাট, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালি।
র্যাব-১১ এর কর্মকর্তা জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ক্রয় করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

