বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক চাপায় রবিউল নামে এক পথচারী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় হেলপারসহ ট্রাকটি আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। বৃহষ্পতিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত যুবক রবিউল হোসেন (৩৫)বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার ইদ্রিস সর্দারের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, বাসস্ট্যান্ড এলাকার রাস্তা দিয়ে পার হওয়ার সময় চট্টগ্রামের দিক থেকে আসা একটি ট্রাক রবিউলকে চাপা দেয়। তাকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত ২ টার দিকে মৃত্যু ঘোষনা করেন। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

