বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সড়ক র্দূঘটনায় গোলাম মিয়া (৩৭) নামে এক কভার ভ্যান চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টায় বন্দর থানার লাঙ্গলবন্ধ বনলতা সিএনজি পাম্পের সামনে এ র্দূঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন এসে র্দূঘটনা কবলিত কভার ভ্যান ও ট্রাক আটকসহ লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহত কভারভ্যান চালকের মামাত ভাই মীর নান্নু মিয়া বাদী হয়ে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৬(৯)১৭ ধারা- ২৭৯/৩০৪ (খ) ৪২৭ দঃ বিঃ। জানা গেছে, বাগের হাট জেলার কচুয়া থানার গজালিয়া এলাকার কাজী আব্দুর জব্বার মিয়ার ছেলে তানিমা নীট কম্পোজিটি একটি রপ্তানীমুখি প্রতিষ্ঠানে র্দীঘ দিন ধরে কভার ভ্যান চালক হিসেবে কাজ করে আসচ্ছে। এ সুবাধে কভার ভ্যান চালক গোলাম মিয়া শুক্রবার ভোরে ঢাকা মেট্রা শ ১১-০৩৫৯ নাম্বার কভার ভ্যান নিয়ে চট্রগ্রাম থেকে সাভার কোম্পানীতে রওনা হয়। কভার ভ্যানটি ভোর সাড়ে ৪টায় বন্দর থানার লাঙ্গলবন্ধ বনলতা সিএনজি পাম্পের সামনে আসলে হঠাৎ একই মুখি অন্য একটি ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো ট ১৮-৪৪১২ বেপরোয়া গতিতে উক্ত কভারভ্যানকে আঘাত করে। এতে করে কভারভ্যান চালক গোলাম মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
