বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব ১১ সিপিএসসি নারায়াণগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে সিআর মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী শাহ আলম (৫৮)কে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার বন্দর থানার থানার নোয়াদ্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে, র্যাব ১১ ডিএডি ফরিদুর রহমানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ বছর বিনাশ্রম কারাদন্ড পলাতক আসামী শাহ আলমকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত শাহআলমকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে বিজ্ঞ আদালত। গ্রেপ্তারককৃত সাঁজাপ্রাপ্ত আসামীকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
