বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শ্রী শ্রী রামায়ন এর বন্দরের ভক্তবৃন্দের উদ্যোগে শুক্রবার দিবাগত রজনীতে রামায়ন গান ও গীতাপাঠ অনুষ্ঠিত হয়। বন্দর বাজার সংলগ্ন কাজী রাসেলের বাড়িতে আয়োজিত ধর্মীয় এ গান ও গীকাপাঠ অনুষ্ঠানে বন্দরের বিভিন্ন স্তরের শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন মহানগরর স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল চন্দ্র দে,পাগল চান বর্মণ,রবি দাস,কিষান বর্মাণ,তপন বর্মণ,তপন দাস,বরুন দাস,অজিত বর্মণ,সুজন বর্মণ,সুজন মল্লিক,সাধন রায়,জুয়েল দাস,স্বপন দাস,দুলাল দাস,বিন্দু দাস,কামাল বর্মণ প্রমুখ। পরিশেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

