বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে রনি মোল্লাকে কুপিয়ে হত্যার মামলায় আসামী মাহবুবকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামী মাহবুব (৩৭) বন্দর উপজেলার সেনপাড়া এলাকার হবি মিয়ার ছেলে।
বুধবার র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মোঃ ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করেন
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আলিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ৬ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন সেনপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদের উপর রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে। প্রায় ৩০ মাস আগে মসজিদের বাথরুমের তালা ভাঙাকে কেন্দ্র করে নিহত রনি মোল্লার সঙ্গে আসামিদের বিরোধ শুরু হয়। ঘটনার দিন বিকেলে রনি শ্বশুরবাড়ি যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে এবং মারধরের একপর্যায়ে নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহত রনির স্ত্রী সিমু আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব মাহবুবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
