বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দর থানার মদনপুর এলাকায় হাফসার বাড়িতে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকা উদ্বার করেছে।
শুক্রবার (৬ জুন) রাত ৮ টা থেকে রাত দশটা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ এ অভিযান চলে৷
এ অভিযানে বিপুল পরিমাণে গাঁজা, ১০৯ পিছ ইয়াবা, ২টি মোবাইল ফোন ও নগদ ৪৩ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর অভিযানে মো. আমানুল্লাহ ওরফে মজিবুল (৪৫), হাফসা বেগম (৫০) ও মোছা. রামেলা বেগমকে আটক করা হয়। পরে আটককৃত ২ নারী ও পুরুষকে নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে জানায় পুলিশ।
