বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুয়েলকে গ্রেফতার করেছে র্যাব-১১।
দিবাগত রাতে উপজেলার চিতাশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ৩১ মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত নারায়ণগঞ্জ কর্তৃক মাদক মামলার ০৫ জন আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন, তন্মধ্যে মোঃ জুয়েল @ ভোলা (৩৬) পলাতক ছিল। এরই প্রেক্ষিতে আসামীকে গ্রেফতারের জন্য র্যাব-১১, সদর কোম্পানীর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন তথ্য ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পলাতক আসামীকে শনাক্ত ও অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি আজ র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২২ মে ২০১১ খ্রিষ্টাব্দ র্যাব কর্তৃক নারায়ণগঞ্জের টানবাজার পুরান সুইপার কলোনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালানা করে ০২ (দুই) কেজি হেরোইন, ৪৫ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের ৪ লক্ষ টাকা’সহ ০৪ জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে গত ২২ মে ২০১১ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় ধৃত এবং পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে একটি সাধারণ মামলা দায়ের করা হয়, যার মামলা নং- ৩১(০৫)১১। অত্র মামলায় আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ বিজ্ঞ আদালতে সত্য প্রমাণিত হলে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী মোঃ জুয়েল @ ভোলা (৩৬) সহ ০৫ জন আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

