বিজয় বার্তা ২৪ ডট কম
রোববার রাতে বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে ধামগড়স্থ সোনাচড়া এলাকার নোয়াব আলীর ছেলে মানিক মিয়া৩২),বন্দর দক্ষিণ কলাবাগ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন(৩৪),একরমাপুর ইস্পাহানী বাজার এলাকার মৃত করিম মহাজনের ছেলে মোঃ আলম মৃধা(৪৩) ও নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত সামসুল হকের ছেলে আনোয়ার হোসেন(৪০)। ধৃতদের মধ্যে মানিক ডাকাতি মামলার এবং আওলাদ,আলম মৃধা ও আনোয়ার মারামারি মামলার আসামী। ধৃতদেরকে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
