বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ৫’শ ৫০ বোতল ফেন্সিডিল,৬০ কেজি গাঁজা ও ৭৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার দুপুরে পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ন্দর থানার এএসআই জাহাঙ্গীর আলমসহ তার সঙ্গীয় র্ফোস শনিবার রাতে লাঙ্গলবন্ধস্থ নুরুল আমিন ডাক্তারের বাড়ীতে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ লাঙ্গলবন্ধস্থ যোগীপাড়া এলাকার দিল মোহাম্মদ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (২১)কে গ্রেপ্তার করে। পরে পুলিশ একই এলাকায় আবারো অভিযান চালিয়ে ২৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বালিগাও এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আরজু (২২)কে গ্রেপ্তার। অপরদিকে বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ তার সঙ্গীয় র্ফোস শনিবার রাতে কল্যান্দী এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উক্ত এলাকার মৃত আহাম্মদ আলী মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী কামাল হোসেন (৩৫)কে গ্রেপ্তার করে । এদিকে বন্দর থানার খান বাড়ি এলাকায় দীল মোহাম্মদ খানের ৫ম তলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী দম্পত্তি কৌশলে পালিয়ে গেছে। মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাবুল সিকদার (৫৮)কে আটক করেছে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবুল কালাম সাংবাদিকদের জানান, রোববার দুপুরে বন্দর ফাঁড়ীর এসআই অজয় কুমার পালসহ তার সঙ্গীয় র্ফোস বন্দর খানবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সিংরাখালী এলাকার বাবুল সিকদারের মেয়ে মাদক স¤্রাজ্ঞী খাদিজা বেগম ও তার স্বামী নূরুজ্জামান ওরফে নূরু কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ বন্দর খানবাড়ীস্থ দীল মোহাম্মদ খানের ৫ম তলা ভবনের নিচতলা ফ্ল্যাটে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করার প্রস্তুতি চালাচ্ছে।
এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত ৩ মাদক ব্যবসায়ীকে পৃথক ৩টি মাদক মামলায় রোববার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
