বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের দুইদিন পর অনিক (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উত্তর সাবদি এলাকার মোহাম্মদ আলীর ধইঞ্চা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত অনিক নাসির সেলসারদি গোসাইবাড়ি এলাকার নাসির উদ্দিনের ছেলে।
মদনগঞ্জ ফাঁড়ির এসআই মোমেন জানান, গত ২৫ সেপ্টেম্বর পার্শ্ববর্তী সেলসারদি গ্রামের মাদকাসক্ত অনিক নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দুইদিন পর শুক্রবার সকালে উত্তর সাবদি এলাকার আবুল হোসেনের প্লটের দক্ষিণ পার্শ্বে মোহাম্মদ আলীর ধইঞ্চা ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় জানায়। এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় লোকজনের ভাষ্যমতে, ভিকটিম একজন নিয়মিত মাদক সেবনকারী ছিলেন। ঘটনাস্থল নির্জন ছিল। মাদক সেবন করতে গেলে মৃগীরোগ থাকায় পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

