বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে দুলাভাইয়ের চাঁদাবাজীর মামলার ওয়ারেন্টে শ্রীঘরে বন্দী হলো শ্যালক। বুধবার দুপুরে জেলার বন্দর থানায় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বন্দরের কথিত ধনকূব গিয়াসউদ্দিন ভেন্ডার বিগত ২০০৯ সালে তার শ্যালক সোহেল খান বাবুর বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বাবু দীর্ঘ দিন জেলও খাটে। জামিনে বের হয়ে আদালতে নিয়মত হাজিরা না দেয়ায় সম্প্রতি ওই মামলায় াাদালত তার বিরুদ্ধে ফের ওয়ারেন্ট জারি করলে ওই ওয়ারেন্টের বলে বন্দর থানা পুলিশ বুধবার দুপুরে নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করতে সক্ষম হয়। আটকের পর পরই তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
