বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলা তৈরির ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
আজ সকালে উপজেলার লক্ষনখোলা এলাকায় আহমেদ বাবুলুর মালিকাধীন রাসেল মাহমুদ রোটর স্প্রিনিং মিলসে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপ পরিচালক মো.ওসমান গনী জানান, সকালে বন্দর উপজেলার লক্ষনখোলা এলাকায় রাসেল মাহমুদ রোটর স্প্রিনিং মিলসে আগুন লাগে। এটি মূলত ঝুট থেকে তুলা এবং তুলা থেকে সুতা তৈরির প্রতিষ্ঠান। ঝুট থাকায় আগুন দীর্ঘায়িত হয়।
তিনি আরো বলেন, খবর পেয়ে বন্দর ও কাঁচপুর ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

