বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ কর্তৃক জব্দকৃত ট্রাকের ব্যাটারী চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা হানিফ (২৬) নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গত বুধবার রাত ১২টায় বন্দর থানার চত্বরে সামনে থেকে ওই চোরকে আটক করে পুলিশ সোর্পদ করে জনতা। আটককৃত চোর হানিফ বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে। প্রত্যেক্ষদৃশি সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ঝড়ের সময় হানিফ নামে এক চোর বন্দর থানা চত্বরের সামনে ঢাকা মেট্রো ট ২২-৫১১৯ নাম্বারের একটি জব্দকৃত ট্রাক থেকে ব্যাটারী চুরি প্র¯‘তি সময় ¯’ানীয় জনতা ওই চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে আটককৃত চোরকে একটি চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে যথা নিয়মে আদালতে প্রেরণ করে পুলিশ।

