বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে গার্মেন্টসে চাকুরী খুঁজতে এসে ধর্ষনের শিকার হয়েছে সোনারগাঁয়ের এক গৃহবধু (২৪)। গত মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলার ফুলহরস্থ জনৈক হাজী আলাউদ্দিন মিয়া টিনসেড ঘরের পূর্ব পাশের এক খালি ঘরে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বুধবার রাতে বন্দর থানায় অজ্ঞাত আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং -১৪(৩)২১।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার কলতাপাড়া এলাকার গার্মেন্টর্স কর্মী এক গৃহবধূ গত মঙ্গলবার সকাল ১০ টায় বন্দর থানার মদনপুরে অবস্থিত ইপিলিয়ন গ্রুপের গার্মেন্টস চাকরী খুঁজে আসে। ওই সময় উল্লেখিত গামেন্টর্স সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তি চাকুরী খুঁজতে আসা গামের্ন্টস কর্মীকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তি আল বারাকা হাসপাতালের পাশে জনৈক হাজী আলাউদ্দিন মিয়ার টিনশেড ঘরের পূর্ব পাশে খালি ঘরে ধর্ষন করে পালিয়ে যায়। পরে গামেন্টর্স কর্মী মোবাইল ফোনের মাধ্যমে ধর্ষনের বিষয়টি তার স্বামী ইসমাইল হোসেনকে অবগত করে। পরে সংবাদ পেয়ে স্বামী ইসমাইল দ্রুত ঘটনাস্থলে এসে ধর্ষিতা স্ত্রীকে উদ্ধার করে আর বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে বুধবার রাতে অজ্ঞাত আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ধর্ষনের ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক কুমার সাহা জানান, চাকুরী দেয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করেছে অজ্ঞাত এক ব্যক্তি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী শনাক্তের চেষ্টা চলছে।

