বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমান গাঁজাসহ ২ জন মাদক কারবারি’কে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব-১১। মঙ্গলবার বিষয়টি র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, পঞ্চগড় জেলার মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোঃ ইমরান (৩৪) ও নরসিংদি জেলার চরমধুয়া গ্রামের আসানুল্লাহর ছেলে মোঃ আসাদুল্লাহ (১৯)।
সোমবার সন্ধ্যায় থানার মদনপুরে রাফি ফিলিং স্টেশন এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ অভিযানে বর্ণিত সময় ও স্থান হতে ৭২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এসময় উক্ত মাদকদ্রব্য গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি মোঃ ইমরান (৩৪) এবং মোঃ আসাদুল্লাহ (১৯) দ্বয় পরস্পর যোগসাজশে আইন-শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে একটি বিশেষ কৌশলে কুমিল্লা জেলা হতে অবৈধ মাদকদ্রব্য ৭২ কেজি গাঁজা জব্দকৃত প্রাইভেটকারে করে আনয়ন করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও তাদের চোখ ফাঁকি দিতে তারা নানাবিধ কালা-কৌশল অবলম্বন করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দুইজন মাদক কারবারি। তারা আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে উল্লেখিত অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখেছিল। তাদের মধ্যে মোঃ ইমরান উক্ত প্রাইভেটকারের ড্রাইভার এবং মোঃ আসাদুল্লাহ উক্ত প্রাইভেটকারের পিছনের সিটে বসা ছিল।
গ্রেফতারকৃত আসামি মোঃ ইমরান এবং মোঃ আসাদুল্লাহদ্বয়’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

