বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে গণধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রাসেলকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাতে থানাধীন নবীগঞ্জ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল (৪২) চাঁদপুর জেলার উত্তর মতলব থানার সিরাজের ছেলে।
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১১ এর এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামী রাসেল (৪২)ও তার সহযোগীরা মিলে ধর্ষিতা ভিকটিমকে গণধর্ষণ করে অজ্ঞাত স্থানে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ভাষ্যমতে তিনি গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীদের দ্বারা গণধর্ষণের শিকার হলে তার পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর আসামীরা আত্মগোপন করে ও পলাতক থাকে। অতঃপর গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১ একটি দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামীকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামী রাসেল’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

