বিজয় বার্তা ২৪ ডট কম
৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলেও অপর আরো এক মাদক ব্যবসায়ী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। শুক্রবার রাতে বন্দর থানার বাড়ৈইপাড়া এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় ধৃত ৩ মাদক ব্যবসায়ীসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৩৭(৯)১৭। জানা গেছে, বন্দর থানার এএসআই আব্দুল মালেকসহ তার সঙ্গীয় র্ফোস শুক্রবার রাতে বাড়ৈইপাড়া এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ৫৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার খলিল মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী শিপন (৩২) একই এলাকার সিরাজুল পাঠানের ছেলে লিটন পাঠান (৪০) ও মৃত মনির হোসেন পাঠানের ছেলে মহিউদ্দিন পাঠান (৩৮)কে গ্রেপ্তার করলেও পালিয়ে গেছে অপর মাদক ব্যবসায়ী কেরা রুবেল। ধৃত ৩ মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
