বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১শ’৩৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গল ও বুধবার ৩টি পৃৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধৃতরা হচ্ছে থানার একরামপুর এলাকার মো: মনির হোসেনের ছেলে ফারুক মাদবর(৩০),মদনগঞ্জ কেওঢালা এলাকার মো: আমির হোসেন মোল্লার ছেলে লিটন মোল্লা(২৩) ও মদনপুর যোগীপাড়া এলাকার জামান মিয়ার ছেলে বাচ্চু(৩০)। এ সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ফারুক মাদবরের কাছ থেকে ৫৩ পিছ,লিটন মোল্লার কাছ থেকে ৫৭ পিছ ও বাচ্চুর কাছ থেকে ২৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যপাওে বন্দও থানায় মাদক আইনে ৩ টি পৃথক মামলা রুজু করা হয়। আটকৃতদেও বুধবার দুপুওে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
