বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বন্দর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় বন্দর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মৌসুমী হাবিব বলেন,দেশে আজ মসজিদকে ঘিরে যে ঘটনার সৃষ্টি হয়েছে তার প্রভাব যেন আমাদের বন্দরে না ঘটে। আপনাদের আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা একজন অপরাধীর দায়ভার তো গোটা দেশ নিতে পারবে না। বন্দর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মৌসুমী হাবিব। তিনি আরো বলেন, আজ মানুষ দাড়ী টুপি দেখলেই আতংকে থাকে। মানুষের এ ভ্রান্ত ধারনা আপনারাই পাল্টাতে পারেন। আপনারা প্রকৃত অপরাধীদের তথ্য আমাদের জানাবেন। আমরা মোবাইল কোর্ট বসিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এদের শাস্তির ব্যবস্থা করব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বন্দর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম ও বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ক,ম নুরুল আমিন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বন্দও উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সাধারন কেয়ারটেকার মোঃ জাকির হোসেন,রহমতউল্যাহ,বন্দর উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা মফিজুল ইসলাম,মাহমুদ নগর জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব আশরাফ আলী,১নং নয়ানগর জামে মসজিদে পেশ ঈমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আবুল বাশারসহ বন্দর উপজেলার সকল আলেম ওলামাবৃন্দ।
