বিজয় বার্তা ২৪ ডট কম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশিক হত্যা চেষ্টা মামলায় নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামীলীগ নেতা আবেদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার সোনাকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবেদ হোসেন বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদে রয়েছেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অটোচালক আশিক হত্যা চেষ্টার ঘটনার মামলায় আওয়ামীলীগ নেতা আবেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, জুলাই গনঅভ্যুথানে ৫ আগষ্ট বন্দর কদমরসুল এলাকায় আহত হয় অটোচালক আশিক। এ ঘটনায় তিনি বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আজ আবেদ হোসেন গ্রেপ্তার করা হয়।
