বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মুক্তিযোদ্ধা সংসদের সন্নিকটে শেখ রাসেল স্মৃতি সংসদের দায়িত্বরত কর্মকর্তাদের অবহেলার কারনে সেখানে এখন গড়ে উঠেছে অবৈধ দোকান পাট। নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের রাস্তা বৃদ্ধির সময় শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়টি ভাঙ্গা হয়। এর পর থেকে শেখ রাসেল স্মৃতি সংসদের কর্মকর্তারা এ কার্যালয় নির্মাণের কোন যথাযথ উদ্যোগ গ্রহন করেনি। সরেজমিনে গিয়ে দেখা যায়,শেখ রাসেল স্মৃতি সংসদ ভিত্তিপ্রস্তর ও সাইন বোর্ড বিহীন খালি জায়গা পেয়ে বন্দর বাজারের জেলেদের মাছের খাড়ি,অবৈধভাবে মুরগীর দোকান দিয়ে দখলবস্থায় আছে। এই প্রতিষ্ঠানটি সংস্কার করার জন্য অদ্যাবদি কেউ কোন ভূমিকা না রাখায় শেখ রাসেল স্মৃতি সংসদ এখন বিলুপ্তের পথে। বন্দর উপজেলার তথ্য অনুযায়ী ২০১৩-১৪ অর্থ বছরে সরকারের পক্ষ থেকে চাল বরাদ্ধ দেন শেখ রাসেল স্মৃতি সংসদ মেরামতের জন্য। শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি (৩৯৮) স্মারকে গত ১৮/৬/১৩ ও ২০/৬/১৩ তারিখে ২ দফায় ৫ টন মাল গ্রহণ করেন। বরাদ্ধ পাওয়ার ৩ বছর পেরিয়ে গেলেও তা আজও মেরামত হয়নি। এ ব্যপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব জানান,২০১৩ সালে আমি দায়িত্বে ছিলাম না। তবু সরকারী মাল তছরুপ করা কারো অধিকার নেই। শেখ রাসেল স্মৃতি সংসদের নামে যদি সরকারি বরাদ্ধ নিয়ে কাজ না করে তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আমাদেরই দায়িত্ব। এ ব্যপারে বন্দর বাজার’স্থ শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আওয়ামী লীগ নেতা কাজী জহিরের সাথে আলাপ করতে মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করালেও তিনি রিসিভ করেনি।
