বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে হাত-পা বাঁধা অটোরিক্সা চালক ফেরদৌসের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কলাগাছিয়া এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে শুভকরদী এলাকার নজরুল ইসলামের ছেলে।
বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, সকালে রাস্তার পাশে লাশটি দেখে স্থানীয় পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে অটোরিক্সার চালক ছিনতাইকারীদের কবলে পড়ে। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

