বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুরবাজারে অবস্থিত বনলতা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের অভিযানে তিন জনকে আটক করা হয়েছে ।
রবিবার দুপুর ২ টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আব্দুল রাজ্জাক নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন, এসআই আজিজুল হক হাওলাদার, এএসআই প্রবীর কুমার সঙ্গীয় ফোর্স বনলতা আবাসিক হোটেলের ভিতরে তল্লাশি চালিয়ে হোটেল ম্যানেজার সহ তিন জনকে আটক করে । আটককৃতরা হলেন বনলতা আবাসিক হোটেলের ম্যানেজার (১) সুলতান (২৬), পিতা- আইয়ুব আলী মাদবর , সাং তল্লা সিয়াম মিয়ার ভাড়াটিয়া থানা নারায়ণগঞ্জ সদর (২) পরিমল (৪৬) পিতা- কৃষ্ণ মহান দাস , সাং জাজিরা কোঠা থানা কেরানীগঞ্জ (৩) মোঃ সুমন ( ২৩) পিতা- মৃত আলম বেপারী , সাং নলগড়া থানা মেহেদীগঞ্জ জেলা বরিশাল ।
এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল রাজ্জাক জানান, বনলতা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আমরা এই হোটেলে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয় । তাদের বিরুদ্ধে মামলার রুজু করা হয়েছে ।

