বিজয় বার্তা ২৪ ডট কম
লীগে নিজেদের ৩নং ম্যাচেও পরাজয় ঠেকাতে পারেনি ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব। তারা টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমীর কাছে হেরেছে ৭ উইকেটে। হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ৯ম ম্যাচ। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে সকালে টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইসদাইর চন্দার অধিনায়ক ওমর ফারুক বিকি। কিন্তু তাকে হতাশ করেছে দলের ব্যাটসম্যানেরা। দলের হয়ে ওপেন করতে এসে বিকি একপ্রান্তে আগলে থেকে লড়াই করলেও সংগি না থাকায় বিফল হতে হয়েছে তাকে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকে। ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৭ রানে রানআউট হন বিকি। নাহিদুল কিছুক্ষণ তাকে সঙ্গ দিলেও টার্গেটের বোলারদেও তোপে বেশিক্ষণ টিকতে পারেনি। নাহিদ ২ বাউন্ডারিতে ২১ এবং তানভীর ২ বাউন্ডারিতে ১২ রান সাথে অতিরিক্ত থেকে যোগ হওয়া ১৭ রানের সুবাদে ১২২ রান করতে সক্ষম হয় স্টেডিয়াম পাড়ার দলটি। টার্গেটের অধিনায়ক রবিউল ইসলাম রাজা ছিলেন দুরন্ত। ১০ ওভার বল করে ২ মেডেন এ ৪০ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন ইসদাইরের। তাঁর ঘূর্ণিবলের জাদুতে ইসদাইরের কোন ব্যাটসম্যানই স্বাভাবিক খেলতে পারেনি। ১২৩ রানের মামুলি স্কোর তাড়া করতে গিয়ে টার্গেট গ্রুপের খেলোয়াড়েরা হড়কে যায়। ৩ উইকেট পড়ে গেলে মাঠে আসেন সেই রাজা। যিনি বল হাতে রাজত্ব করেছিলেন। ৩৬ বলে ৪ ছক্কা ও ৪ বাউন্ডারিতে অপরাজিত থাকেন রাজা ৫৪ রানে। সাজেদুল আউট হওয়ার আগে ৬ বাউন্ডারিতে করেন ৩৩ রান। শাহরিয়ার তামিম করেন ১৭ রান ২ বাউন্ডারিতে। ইসদাইরের পক্ষে সেই বিকি ১৫ রানে পান ২ উইকেট। ২৩.৩ ওভারে ৩ উইকেট খুইয়ে ১২৩ রান করে ম্যাচ জিতে নেয় টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমী।

