বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা সবসময়ই এদেশকে ধ্বংসের পাঁয়তারা করে আসছে। ষড়যন্ত্র শুরু হয়েছিলো গোড়া থেকেই। যা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বাস্তবায়ন করা হয়। তারা শুধু বঙ্গবন্ধু হত্যা করে ক্ষান্ত হননি। হত্যা করেছে জাতীয় ৪নেতাকে। সে আগষ্ট মাসেই বঙ্গবন্ধু কন্যাকে হত্যার অপচেষ্টা চালিয়েছে তারা। এভাবে ১৯ বার বঙ্গকন্যাকে হত্যার চেষ্টা করা হয়।
কিন্তু আল্লাহ তা’য়ালা অশেষ রহমতে তিনি এখনো আমাদের মাঝে আছেন।
শনিবার(২১ আগষ্ট) সকালে বন্দর ১নং খেয়াঘাটস্থ ময়মনসিংহ পট্টি এলাকায় ২১শে আগষ্ট ভয়বহ গ্রেনেড হামলা শীর্ষক নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমাদের আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রজন্মের কাছে এই ইতিহাস গুলো তুলে ধরতে। বঙ্গবন্ধু শুধু বঙ্গবন্ধুই ছিলেন না তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বিশ্বে মডেল হিসেবে দাঁড়িয়েছে। আজকে বিভিন্ন বিদেশী মিডিয়াগুলোতে বঙ্গবন্ধু কন্যাকে দক্ষিন এশিয়ার একজন মহানেত্রী হিসেবে উল্লেখ্য করেছে। আমেরিকার যেমন স্ট্যাচু অফ লিবারেটি তাদের গর্ব। তেমন আমাদের গর্ব বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধাণ বক্তার বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু,উদ্বোধন করেন সাবেক সংরক্ষিত মহিলা এমপি এড. হোসনে আরা বাবলী।
সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। তিনি বলেন, বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন।তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামাত জোটের ইন্ধনে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা ও আ’লীগকে নিশ্চিহ্ন করতে জঙ্গী গোষ্ঠির মাধ্যমে হামলা চালানো হয়।১১দফা হামলা সেদিন আইভি রহমানসহ বহু আ’লীগ নেতা হতাহত হয়েছেন। তাদের নির্মমতা এতোটা ছিলো সেদিন গ্রেনেডের স্প্রিন্টারে আহত নেতা কর্মীদের চিকিৎসাও দেয়া হয়নি। অনেকে রক্তের অভাবে ছটফট করতে করতে মারা গেছেন।আমি ৭১ দেখি নাই ৭৫ ও দেখি নাই দেখেছি ২১আগষ্ট।আমার আজকের এই রক্তদান কর্মসূচি সেদিনের শহীদদের প্রতি উৎসর্গ করলাম। আল্লাহ তাদের বেহেস্তবাসী করুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির মৃধা, সাবেক ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, আ’লীগ নেতা নাজমুল হাসান আরিফ।
আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের বন্দর থানা আহ্বায়ক মাসুম আহমেদ, আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুবলীগ নেতা ডালিম হায়দার,আরিফুল ইসলাম হিরা, আকিব হাসান রাজু,রাজু আহমেদ প্রমূখ।
উল্লেখ্য, রক্তদান কর্মসূচিতে খান মাসুদের নেতৃত্বাধীন ১শ২০জন কর্মী-সমর্থকরা স্বেচ্ছায় রক্ত দান করেন। যা রেড ক্রিসেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়া হয়েছে।

