বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়নগঞ্জ জেলা জজশীপ, ম্যাজিস্ট্রেসী, জেলা আইনজীবী সমিতি এর সমন্বয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ জনাব মোঃ আনিসুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব রবিউল আউয়াল, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত, জেলা পি পি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা জিপি মেরিনা বেগম, আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. মুহাম্মদ মুহসীন মিয়া, সহ জেলা জজশীপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় জেলা জজশীপের সকল বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এড. মাহাবুবুর রহমান, স্পেশাল পিপি এড. রাকিব, সহ আইনজীবী, এপিপি, এজিপিবৃন্দ, জেলা জজ শীপের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

