বিজয় বার্তা ২৪ ডট কম
মুজিববর্ষকে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়ে, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেছেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন দেশ, মানচিত্র ও পতাকা পেতাম না, সে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ আমরা স্মরণীয় করে রাখতে চাই।”
বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক আরো বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে উপনীত হয়েছে। উন্নয়নের সূচকে পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে।”
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ অনেকে।
এদিকে, বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় প্রতিবন্ধিদের সেবা প্রদানের লক্ষ্যে সুবর্ণ নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধন করেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক।
এদিকে, বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাহাপুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন এম্বুলেন্স হস্তান্তর ও উদ্বোধন করেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক। এতে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল আহমেদসহ অনেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৪১ লাখ টাকা ব্যয়ে এ এম্বুলেন্স প্রদান করা হয়

