BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ফেসবুক লাইভে মেয়র আনিসুল হক

BIjoyBarta24 by BIjoyBarta24
মে ১৫, ২০১৭
in রাজনীতি
0
ফেসবুক লাইভে মেয়র আনিসুল হক
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা২৪ ডটকমঃ

সবুজ, পরিচ্ছন্ন  ও নিরাপদ ঢাকা গড়ার লক্ষ্যে রাজধানীবাসীর সর্বোত্তম সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি ডিএনসিসির  নিজস্ব মোবাইল অ্যাপ (নগর অ্যাপ) ব্যবহার করে যেকোনো ধরনের সহযোগিতা চাওয়া বা অভিযোগ জানানোর জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছেন।

ডিএনসিরি নিজস্ব দুটি ফেসবুক পেজে রবিবার রাত আটটা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী ফেসবুক লাইভে জনতার প্রশ্নের উত্তর দেয়ার সময় তিনি এ আহ্বান জানান।

মেয়রের ফেসবুক লাইভের বিস্তারিত ঢাকাটাইমসের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো-

মেয়র বলেন, ‘আমরা ডিএনসিসিকে আধুনিক করার জন্য গত বছর একটি অ্যাপ তৈরি করেছি। এখানে আপনারা কমপ্লেইন করতে চান, ছবিও তুলে আমাদের কাছে পাঠিয়ে দিন। এটা আমার কাছে চলে আসবে এবং আমি ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’

এই নগর অ্যাপসের মাধ্যমে নিরাপত্তা প্রাপ্তির বিষয়ে মেয়র আনিসুল হক বলেন, ‘বিশেষ করে জরুরি অবস্থায় অ্যাপসে ঢোকার পর ইমরজেন্সি নামক একটি বাটন আসবে। সেই বাটনে ক্লিক করলে আরও চারটি অপশন আসবে। ইমারজেন্সিতে ঢুকে উপরের মাঝখানে লাল রং সম্বলিত SOS লেখা আছে। সেখানে তিন সেকেন্ড প্রেস করে রাখলে জিপিএসের মাধ্যমে স্যাটেলাইট আপনার স্থান বের করে আপনাকে জানাবে।

এই অ্যাপসের আরো সুবিধার কথা বলতে গিয়ে মেয়র জানান,  এ ছাড়া আরও চারটি অপশন আসবে। সেখানে প্রথমে রয়েছে track me। অর্থাৎ জিপিএস দিয়ে আপনার এলাকা ট্র্যাক করা হবে। দ্বিতীয় অপশনে রয়েছে track family। এর আগে আপনাকে এই অ্যাপসটি ডাউনলোড করার পর ট্র্যাক ফ্যামিলি অপশনে আপনাকে আপনার পরিচিত আত্মীয়স্বজনকে যুক্ত করতে হবে। যাতে আপনি বিপদে পড়লে সহজেই আপনার আত্মীয়দের থেকে সাহায্য চাইতে পারেন। ট্র্যাক ফ্যামিলিতে ক্লিক করলে আপনার বিপদের কথা সংক্রিয়ভাবে আপনার আত্মীয়দের কাছে পৌছে যাবে। তৃতীয় অপশনে রয়েছে ফ্যামিলি ও ফ্রেন্ডস। সেখানে আপনি আপনার আত্মীয়দের পাশাপাশি আপনার পরিচিত বন্ধুদেরও যুক্ত করতে পারবেন। শেষের অপশনটিতে রয়েছে view info। অর্থাৎ এখানে আপনি আপনার অবস্থান চিহ্নিত করার জন্য মানচিত্র ডাউনলোড করতে পারবেন। কথা রেকর্ড করে রাখতে পারবেন ও আপনি আপনার আত্মীয় ও বন্ধুদের সুবিধার্থে আপনার বিপদের স্থানের ছবি তুলে শেয়ার করতে পারবেন।’

 

এলাকাভিত্তিক কাজ করছি

শুধু গুলশান-বনানীর মতো এলাকায়ই সড়কের উন্নয়ন করছে ডিএনসিসি- এমন অভিযোগের জবাবে মেয়র বলেন, ‘আমাদের আগে থেকেই এলাকা ভিত্তিক বাজেট হয়ে থাকে এবং সে অনুযায়ী আমরা কাজ করি। প্রথম ধাপে উত্তরা হয়েছিল, তারপর গুলশান-বনানী-বারিধারার কাজ করেছি। এখন দ্বিতীয় ধাপে মোহম্মদপুর, মিরপুর, রামপুরাসহ বেশ কয়েকটি এলাকায় মেট ১৩০৬টি ছেট-বড় সড়ক করবো। ৮০০ কোটি টাকা আমাদের বাজেট, যার মধ্যে ৬০০ কোটি টাকার ওয়ার্ক পারমিট হয়ে গেছে।’

 

ফুটপাত নিয়ে আর ছাড় নয়

ফুটপাতের বিষয়ে মেয়র বলেন, ‘গত দশ বছর ধরে গুলশান এলাকার ১৪ ফুটের ফুটপাত আমাদের সমাজপতিরা দখল করে ৮ ফুট করে রেখেছিল। আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বললে তিনি সাধারণ মানুষের ফুটপাত সাধারণ মানুষকে ফিরিয়ে দিতে বলেছেন। ফুটপাতে গাড়ি ও মটর সাইকেল তুলে দিয়ে পথ আটকে রাখত। তাদের অনেক বুঝিয়েছি, এখন আর ছাড় দেয়া হবে না। রাস্তা ও ফুটপাত দখলমুক্ত হবে।

 

সিটির কেন পুলিশ থাকবে না?

সিটি করপোরেশনের জন্য পুলিশের প্রয়োজনীয়তা সম্পর্কে মেয়র বলেন, ‘একশ করে পুলিশ যদি আমরা পাই, আর কোনো পুলিশকে ডাকা লাগবে না। আজকে  রাস্তা উচ্ছেদ করা হলে তার পর আমাদের একশ পুলিশ যদি থাকে রাস্তায় শৃঙ্খলা  ফিরে আসবে। রেলওয়েসহ অন্যান্য সংগঠনের কাছে নিজস্ব পুলিশ থাকলে আমাদের মতো এত বড় সিটি করপোরেশনে কেন থাকবে না।

যানজট নিয়ে মেয়র বলেন, ‘যানজট হওয়ার অনেক কারণ আছে, এর মধ্যে হকাররা রাস্তা দখল করে রাখে। ৩৯ হাজার রিক্সার লাইসেন্স দেয়া হলেও এক লক্ষ রিক্সা চলছে শহর জুড়ে। ভালো কোনো বাস সার্ভিস নেই।

হাজারো বাস নামছে

বিআরটিসির মতে প্রায় নয় হাজার বাসের রেজিস্ট্রেশন করা আছে, কিন্তু মালিকপক্ষ সাড়ে পাঁচ হাজারের মতো দাবি করছে।  যারা বাসের মালিকপক্ষ তারা ২০০-এর মতো। এর মধ্যে প্রায় ২০০০ এর মতো শেয়ার হোল্ডার আছে। অর্থাৎ, তারা প্রয় ২০০০ এর মতো বাস চালায়। যার মধ্যে ১৫ থেকে ২০ বছরের পুরোনো বাসা চলে।’

মেয়র বলেন, ‘পৃথিবীর আধুনিক সিস্টেমের বাস চালানোর জন্য আনার জন্য ছোট বড় ১৮০টা রুটকে ৬টি রুটে ভাগ করার জন্য আমরা বিভিন্ন মালিককে কথা বলি। তারাও রাজি হয়। তবে তারা চার থেকে সাড়ে চার হাজার কোটি টাকার লোন চেয়েছে। এই সিন্ডিকেট একটি বড় সিন্ডিকেট, এখানে কালো টাকার খেলা ছিল। সরকারিভাবে হলেও কাউকে না কাউকে বাস কিনতে হবে। তাই বাস মালিকপক্ষের সাথে আলোচনা প্রায় ফাইনাল পর্যায়ে নিয়ে গিয়েছি। এই মেয়রের মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থাৎ, আগামী পাঁচ-ছয় মাসের মধ্যেই ভালো কিছু বাস নামবে। এতে কোন মালিকও ক্ষতিগ্রস্ত হবে না কারণ, শেয়ার ইকুইটির মাধ্যমে মালিকরা টাকা পাবে।’ নারীদের জন্য আলাদা বাস নামানোর পরিকল্পনার কথাও জানান  মেয়র।বাস ভাড়ার ক্ষেত্রে সারা দেশে ব্যবহারযোগ্য কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র। বলেন, ‘আমরা মাল্টি মডাল ইলেকট্রনিক কার্ডের ব্যবস্থা করব। আপনি দিনাজপুর থেকেই ওই কার্ড দিয়ে আসতে পারবেন।’

 

তিন ধরনের গাছ কাটছি

ডিএনসিসির পক্ষ থেকে বিভিন্ন সময়ে গাছ কর্তনের বিষয়ে মেয়র বরেন, ‘হ্যাঁ, এটা সত্যি, গাছ কাটছি। আমরা তিন প্রকারের গাছ কাটছি। যেসব গাছ ড্রেনের পানিপ্রবাহ বন্ধ করছে, কোন গাছ পড়ে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এবং অনেক বড় রাস্তায় ৫০ গাছ রয়েছে কিন্তু একটি দুটি গাছ রাস্তায় পড়ে যায়, সেই গাছগুলো কাটছি। গত বছর প্রায় ৩২ হাজার গাছ লাগিয়েছি। যেগুলো মরে গেছে সেগুলো লাগানোর চেষ্টা করছি।’

এত খোঁজ রাখা সম্ভব?

সড়কে যেখানে-সেখানে বর্জ-আবর্জনা ছড়িয়ে থাকার বিষয়ে মেয়র বলেন, ‘এটা হতেই পারে, কাজে ফাঁকি দিতেই পারে। তবে এখন অনেক শৃঙ্খলা ফিরে এসেছে। আবর্জনা সংগ্রহের জন্য আমরা এরই মধ্যে মোট ৬৩টি এসটিএস করেছি। তবে জায়গার অভাবে আমরা গুলশানের মতো কিছু এলাকায় তা করতে পারছি না।

ছোট ছোট ময়লার বিন সম্পর্কে মেয়র বলেন, ‘বিন দিয়েছি, ময়লা বিনে না ফেলে পাশে ফেলেন। বিন চুরি করে নিয়ে যায়। এতো কিছুর খোঁজ রাখা কি মেয়রদের পক্ষে সম্ভব বলেন।’

পরে

বাংলাদেশ ও ইংল্যান্ড এর পর ভারত পাকিস্তানের সব টিকেট শেষ

আগে

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৩০ মে

আগে
দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৩০ মে

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৩০ মে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.