BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৮, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ফুটবলার মুনেম মুন্নার ১৩তম মৃত্যুবার্ষিকী কাল

BIjoyBarta24 by BIjoyBarta24
ফেব্রুয়ারি ১১, ২০১৮
in আমাদের নারায়ণগঞ্জ
0
ফুটবলার মুনেম মুন্নার ১৩তম মৃত্যুবার্ষিকী কাল
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

আগামীকাল ১২ই ফেব্রুয়ারী কিং ব্যাক মুনেম মুন্নার ১৩তম মৃত্যুবার্ষিকী। গত ২০০৫ইং সালে বাংলাদেশের ফুটবলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে দিনব্যাপী পবিত্র কোরআন খানি,বাদ জোহর কাঙ্গালীভোজ পরিশেষে মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল। এছাড়াও মোনেম মুন্না স্মৃতি সংসদের পক্ষ থেকে সকাল ১০টায় শোকর‌্যালি,বাদ জোহর গরীবভোজ এবং বিশেষ দোয়ার মাহফিল।
বাংলাদেশের প্রয়াত ফুটবলার মোনেম মুন্না ৯১ সালে কলকাতায় ইস্টবেঙ্গলকে লিগ চ্যাম্পিয়ন করে দিয়ে এসেছিলেন। দ্বিতীয়বারও তিনি খেলেছেন চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তৃতীয় বার যেতে পারেননি আবাহনীর সাথে তার সম্পর্কটা ভালো ছিল না বলে। চতুর্থবার আবার কলকাতা লিগে খেলে ইস্টবেঙ্গলকে চাম্পিয়ন করে এসেছিলেন। সেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কাল আইএফএ শিল্ডে জিতেছে বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এমন একটি ভালো দিনে মুন্নার কথাটা অনেক ফুটবল অনুরাগীর মনে পড়ে। আরো বেশি মনে পড়ে আজ তার মৃত্যুবার্ষিকী। নবম মৃত্যুবার্ষিকীর আগের দিন কলকাতায় শেখ জামালের ফুটবলাররা মোনেম মুন্নার কথা স্মরণ করেছেন। কলকাতার ফুটবলে মুন্না দারুণ জনপ্রিয়। এখনও তিনি সেখানকার ফুটবল দর্শকদের কাছে তারকা হয়ে আছেন। জাতীয় দলের অধিনায়ক প্রয়াত মোনেম মুন্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরস্থ ওসমানী পৌর স্টেডিয়ামে মোনেম মুন্না স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুপুরে এবং জিমখানার সোনালী অতীত ক্লাবে দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি পালিত হবে। এছাড়া প্রয়াত মোনেম মুন্নার বাসভবনেও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৮১ সালে পাইওনিয়ার ফুটবল দিয়ে আত্মপ্রকাশ করা মোনেম মুন্না ক্যারিয়ারের (১৯৮৭-৯৭) অধিকাংশ সময় কাটিয়েছেন আবাহনীতে। ১৯৮৬ সাল থেকে ১৯৯৭ পর্যন্ত খেলেছেন জাতীয় দলে। ১৯৯৯ সালের রমজান মাসে হঠাত্ অসুস্থ হয়ে চিকিত্সার্থে সিঙ্গাপুর যান। সেখানেই কিডনি সমস্যা ধরা পড়ে। ২০০০ সালের মার্চে ব্যাঙ্গালোরে বোন শামসুন নাহার আইভীর কিডনি তার দেহে প্রতিস্থাপন করা হয়। ম্যানেজারের ভূমিকায় লড়াকু মুন্না আবারও মাঠে ফেরেন। ২০০৪ সালে দেহে ক্ষতিকারক ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ২০০৫ সালের ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ মুন্নাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ১২ ফেব্রুয়ারি সকাল ৬টায় না ফেরার দেশে চলে যান এক মৌসুমে (১৯৯১ সালে ২০ লাখ টাকা) পারিশ্রামিকের রেকর্ড গড়া এ ফুটবলার। ২০০৮ সালে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মোনেম মুন্নার নামে একটি সেতুর নামকরণ করেন। যদিও নারায়ণগঞ্জে নেই তার নামে কোন স্থাপনা কিংবা সড়ক।

পরে

মানসিক ভারসাম্যহীণ যুবকের আত্মহত্যা

আগে

বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

আগে
বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.